সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

আদমদীঘিতে সিহাব হত্যা: ঘটনাস্থলেই মিলল ছুরি রক্ত মাখা গেঞ্জি ও স্যান্ডেল

নিউজ ডেস্ক৯ আগস্ট ২০২০২ মিনিট পড়া
আদমদীঘিতে সিহাব হত্যা: ঘটনাস্থলেই মিলল ছুরি রক্ত মাখা গেঞ্জি ও স্যান্ডেল

আদমদীঘি প্রতিনিধি :
আলোচিত কিশোর সিহাব হত্যা মামলার প্রধান আসামি শিপলু ও তার বাবাকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তারের পর বগুড়ার আদমদীঘি থানায় নেয়া হয়। সেই হত্যাকান্ডে ব্যবহার করা ছুরি, রক্ত মাখা গেঞ্জি ও স্যান্ডেল উদ্ধার করেছে পুলিশ।

রবিবার বেলা ১১টায় ঘটনাস্থল কদমা বেইলি ব্রিজের সামনে আসামী শিপলুকে দাঁড়িয়ে রেখে তার দেয়া তথ্যানুসারে এসব উদ্ধার করা হয়েছে বলে জানান মামলার তদন্তকারি কর্মকর্তা আদমদীঘি থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক।

তিনি জানান, কিশোর শিহাব হোসেন হত্যা মামলার মূল আসামী ইলিয়াছ হোসেন শিপলু মাথা ন্যাড়া ও চেহারা পরিবর্তন করে তার বাবা এখলাছ উদ্দিনের সাথে ময়মনসিংহে আত্মগোপন করেন। হত্যার ৬দিন পর শনিবার দুপুরে আদমদীঘি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে তারা ময়মনসিংহ অবস্থান করছে। পরে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদের অবস্থান আরো নিশ্চিত হন। এরপর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর গ্রামের বাজারে পুলিশের উপস্থিতি তের পেয়ে পালিয়ে যেতে লাগলে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হন। গ্রেপ্তার এড়াতে শিপলু মাথা ন্যাড়া ও দাঁড়ি কেটে চেহারার অমূল পরিবর্তন করেও রেহাই পেল না।

উল্লেখ্য, ঈদের পরের দিন বিকেলে দমদমা উত্তর পাড়ার সোহাগের ছেলে সিহাবকে ভেবে গ্রামেরই পূর্ব পাড়ার সবজি বিক্রেতা হরুন অর রশিদের ছেলে সিহাবের গলায় ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এমামলার প্রধান আসামী করজবাড়ী গ্রামের এখলাছের ছেলে শিবলু ও অপর আসামী ছিলো তার বাবা এখলাছও।

স/অ