রাজশাহীর খবর

পুঠিয়ায় যুবককে গলাকেটে হত্যা

নিউজ ডেস্ক৮ আগস্ট ২০২০১ মিনিট পড়া

পুঠিয়া প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়ায় সাইদ ইসলাম সানি নামের (৩০) এক যুবককে গলা কেটে হত্যা করে লাশ কলাবাগানে ফেলে গেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (৮ আগষ্ট) সকালে উপজেলার বিড়ালদহ বিহারিপাড়া এলাকায় মোশারফের কলাবাগানে তার মরদেহ পড়ে ছিলো। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার কাজ চালায়।

নিহত সানির বাড়ি উপজেলার বানেশ্বর ইউনিয়নের থান্দারপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তবে কারা তাকে হত্যা করে মরদেহ ফেলে গেছে সে ব্যপারে এখনও জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসমত আলী জানান, ছেলেটির বাড়ি পুঠিয়া থানা এলাকার মধ্যে হলেও মরদেহ পাওয়া গেছে চারঘাট থানার স্বীমানার মধ্যে। চারঘাট থানা পুলিশকেও খবর দেয়া হয়েছে তারা এলে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

স/আর

ট্যাগ: