সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

বগুড়ার রক্তদহ বিলে নৌকা ডুবে মা-ছেলের মৃত্যু

নিউজ ডেস্ক৪ আগস্ট ২০২০১ মিনিট পড়া
বগুড়ার রক্তদহ বিলে নৌকা ডুবে মা-ছেলের মৃত্যু

আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির ঐতিহাসিক রক্তদহ বিলে নৌকা ডুবে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ নৌকা ডুবির ঘটনা ঘটে।

মৃতরা হলেন- মা চাঁদনী বেগম (২৯) ও ছেলে সাদ (৭)। তারা উপজেলার সান্দিড়া গ্রামের শহীদ হোসেনের স্ত্রী ও ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, চাঁদনী বেগম ছেলে সাদকে নিয়ে স্বপরিবারে ভাগ্নীর বাড়ি করজবাড়ী গ্রামে যাওয়ার জন্য স্বামীর বাড়ি থেকে বের হন। কিন্তু দমদমার কিশোর সিহাব হত্যায় ঘটনায় করজবাড়ী গ্রামে আটোরিক্সা চলছেনা জেনে পরিবারের সকলকে নিয়ে রক্তদহ বিলের সান্দিড়া ঘাট থেকে নৌকায় রওনা হয়। নৌকাটি বিলের মাঝ খানে পৌঁছালে হঠাৎ তলা ফেটে পানি উঠতে থাকে। এসময় নৌকার মাঝি ও চাঁদনীর ভাগ্নী জামাই পানিতে নেমে তাদের রক্ষা করতে চেষ্টা চালায়।

এমতাবস্থায় বিলে থাকা একটি নৌকা তাদের দেখে এগিয়ে এসে সকলকে বাঁচানোর চেষ্টা করে। কিন্ত ততক্ষনে চাঁদনী ও তার ছেলে পানিতে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে সান্তাহারে একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন নৌকা ডুবে মা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স/অ