সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সান্তাহার পৌর এলাকার ৫০টি মসজিদে সুরক্ষা সামগ্রী প্রদান

নিউজ ডেস্ক২৯ জুলাই ২০২০১ মিনিট পড়া
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সান্তাহার পৌর এলাকার ৫০টি মসজিদে সুরক্ষা সামগ্রী প্রদান


আদমদীঘি  প্রতিনিধি :  ঈদুল আযহার নামাজের জন্য বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর এলাকার ৫০টি মসজিদে ইমাম, মুয়াজ্জিন ও মুসল্লিদের সুরক্ষায় সাবান,স্যাভলন, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেছে পৌর কর্তৃপক্ষ।

বুধবার সকাল ১০টায় পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু প্রতিটি মসজিদে পৌঁছে দিতে কাউন্সিলরদের হাতে এসব সুরক্ষা সামগ্রী তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মজিবর রহমান, জার্সিস আলম রতন, কাউন্সিলর ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম খোকন, শাকিল আলম, ওয়াহেদুল ইসলাম ওয়াহেদসহ সকল কাউন্সিলররা।
উল্লেখ্য, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রতিটি মসজিদে এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

স/আ.মি