সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

আদমদীঘিতে পারিবারিক কলহে দুই আত্মহত্যা

নিউজ ডেস্ক২৫ জুলাই ২০২০১ মিনিট পড়া
আদমদীঘিতে পারিবারিক কলহে দুই আত্মহত্যা

আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির সান্তাহারে পারিবারিক কলহের কারণে দুই জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার উপজেলার সান্তাহার বশিপুর ও সান্দিড়া গ্রামে পৃথক দুটি স্থানে ঘটনাটি ঘটে।

তারা হলেন- উপজেলার সান্তাহার পৌরসভার বশিপুর গ্রামের মৃত আমজাদ হোসেনর স্ত্রী দেলোয়ারা বেগম (৫৮) ও  সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের মৃত মন্টু মুন্সির ছেলে চঞ্চল মুন্সি (৩০)।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় বশিপুর মধ্যপাড়া গ্রামে তুচ্ছ ঘটনার জেরধরে পুত্রবধূ নাছরিনের সাথে ঝগড়া হয় শাশুড়ী দেলোয়ারা বেগমের। এরপর শুক্রবার বিকেলে পুত্রবধূর ওপর অভিমান করে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

এদিকে একই দিনে সন্ধ্যায় উপজেলার সান্দিড়া গ্রামে মাদক সেবনের জন্য স্ত্রীর কাছে টাকা চায় চঞ্চল মুন্সি। টাকা না দেয়ায় স্ত্রীর ওপর অভিমানে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে।

এ ব্যাপারে আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, এসব পৃথক দুটি ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।