সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

আদমদীঘিতে কৃষকদের লেবুজাতীয় ফল চাষে উদ্বুদ্ধ করছে কৃষি অফিস

নিউজ ডেস্ক২০ জুলাই ২০২০১ মিনিট পড়া
আদমদীঘিতে কৃষকদের লেবুজাতীয় ফল চাষে উদ্বুদ্ধ করছে কৃষি অফিস
আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘি উপজেলায় লেবুজাতীয় ফল চাষ বৃদ্ধি করতে কৃষকদের উদ্বুদ্ধ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।  সোমবার (২০জুলাই) বেলা ১২টায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্র চত্বরে ৬০ জন প্রশিক্ষিত কৃষকের মাঝে ৪ হাজার ১০টি লেবুজাতীয় চারা, ১২০টি স্প্রেয়ার ও সিকেচার মেশিন, জৈব ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

আদমদীঘির উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী জানান, লেবুজাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ২০১৯-২০ অর্থবছরে একক অথবা মিশ্র ফল বাগান প্রদর্শনী বাস্তবায়নে ৬০ জন প্রশিক্ষিত প্রদর্শনীপ্রাপ্ত কৃষক-কৃষাণীদের মধ্যে বারি মাল্টা-১ ও বারি লেবু-১ জাতের মোট ৪০১০ টি চারা, ৬০টি স্প্রেয়ার, ৬০টি সিকেচার, জৈব ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

এসময় বালাইনাশক সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।