সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

সান্তাহারে ট্রেন যাত্রীর ভ্যানিটি ব্যাগে মিলল ৮৪ হাজার টাকার নেশাদ্রব্য

নিউজ ডেস্ক২০ জুলাই ২০২০১ মিনিট পড়া
সান্তাহারে ট্রেন যাত্রীর ভ্যানিটি ব্যাগে মিলল ৮৪ হাজার টাকার নেশাদ্রব্য

আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ট্রেনে তল্লাশী চালিয়ে নারী যাত্রীর ভ্যানিটি ব্যাগে ২৮০ পিস নেশার বুপ্রেনরফাইন ইনজেকশনসহ সোহাগী খাতুন ওরফে ফুলজানকে (৩৫) গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত ফুলজান জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়ম রসুলপুর গ্রামের মোতালেব হোসেনের মেয়ে। তার বিরুদ্ধে থানায় একটি মাদক আইনে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানার ওসি মনজের আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস আন্তনগর ট্রেনে অভিযান চালানো হয়। এসময় ট্রেনটি সান্তাহার রেলওয়ে থানাধীন রাণীনগর স্টেশন এলাকায় পৌঁছালে ওই নারী যাত্রীর ভ্যানিটি ব্যাগ তল্লাশী করে ২৮০ পিস নেশার ইনজেকশনসহ তাকে গ্রেপ্তার করা হয়।

স/অ