সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

সান্তাহার-নওগাঁ প্রধান সড়কে জলাবদ্ধতা, চলাচলে দুর্ভোগ

নিউজ ডেস্ক২০ জুলাই ২০২০১ মিনিট পড়া
সান্তাহার-নওগাঁ প্রধান সড়কে জলাবদ্ধতা, চলাচলে দুর্ভোগ

আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির সান্তাহার-নওগাঁ প্রধান সড়কে পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে যানবাহনসহ পথচারীদের পড়তে হয় চরম দুর্ভোগে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার সান্তাহার পৌর শহরের ঘোড়াঘাট ব্রিজ থেকে পশ্চিম ঢাকারোড পর্যন্ত দির্ঘদিন যাবৎ পানি নিষ্কাশনের কোনো ড্রেনেজ ব্যাবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই সড়কের উভয় পাশে পানি জমে থাকে। সড়কের ওপর পর্যন্ত পানি জমে থাকায় বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে খানাখন্দক সৃষ্টি হয়েছে। ফলে অল্পদিনেই সড়কটি নষ্টের পথে।

অটোচালক আতিক আশরাফ জানান, শুকনো মৌসুমে খানাখন্দক আর বর্ষা এলেই জলাবদ্ধতা। দূর্ভোগ যেন পিছু ছাড়ছেই না। এটি প্রধান সড়ক হওয়ায় বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই গাড়ী চালাতে হচ্ছে।

ফজলুল হক, নজরুল ইসলাম ও লেমন মাহাবুবসহ বেশ কয়েকজন পথচারী বলেন, প্রয়োজনীয় কাজে রাস্তায় ধার দিয়ে হেঁটে যাওয়া-আসার সময় জমে থাকা পানি গায়ে ছিটকে পড়ে কাপড় নোংড়া হয়ে যায়। সড়কের দু’পাশে জরুরী ভিত্তিতে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মান করা একান্ত প্রয়োজন বলে তাদের দাবী।

এ ব্যাপারে সান্তাহার পৌরসভার প্রকৌশলী রেজাউল ইসলাম জানান, অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সড়কের দু’পাশে পানি নিষ্কাশনের জন্য চাহিদা পত্র পাঠানো হয়েছে। অনুমোদন এলেই কাজটি শুরু করা হবে।

স/অ