সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

সান্তাহারে বসত বাড়িতে অগ্নিকাণ্ডে পুড়ল ছাগল ও দুই ঘর

নিউজ ডেস্ক১৯ জুলাই ২০২০১ মিনিট পড়া
সান্তাহারে বসত বাড়িতে অগ্নিকাণ্ডে পুড়ল ছাগল ও দুই ঘর

আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির সান্তাহারে বসত বাড়িতে অগ্নিকাণ্ডের  ঘটনায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । শনিবার দিবাগত রাত ২টায় সান্তাহার পৌর শহরের বশিপুর মন্ডলপাড়ায় ঘটনাটি ঘটে। এঘটনায় রবিবার দুপুরে বাড়ির মালিক আব্দুল জব্বার বাদী হয়ে ১০জনের নাম উল্লেখ করে আদমদীঘি থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগে জানাযায়, প্রতিবেশি আব্দুল বারীকসহ ১০জনের সাথে বাদী আব্দুল জব্বারের জমিজমা সংক্রান্ত মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ বিরোধের জেরে বাদীর বাড়ির সামনে শনিবার বিকেলে উক্ত বিবাদীরা গালিগালাজসহ বড় ধরনের ক্ষতি করবে বলে হুমকি দেয়। এরপর ওই রাতেই বাদী ঘুম থেকে ওঠে বাড়িতে আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। এসময় প্রতিবেশি ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে তার বসত বাড়ির ২টি ঘর ও ১টি ছাগল পুড়ে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনিছুর রহমান অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।