রাজশাহীর খবর

রাজশাহী রেঞ্জে শিবগঞ্জ থানার এসআইয়ের পুরস্কার লাভ

নিউজ ডেস্ক২১ জুলাই ২০১৬১ মিনিট পড়া

ভ্রাম্যমাণ  প্রতিনিধি:
চলতি বছরের গেল জুন মাসে বাংলাদেশ পুলিশ বিভাগের রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠত্ব হিসেবে শিবগঞ্জ থানার অফিসার উপপরিদর্শক (এসআই) গোলাম রসুল রেঞ্জের ডিআইজি’র কাছ থেকে শ্রেষ্ঠত্বের পুরস্কার গ্রহণ করেছেন।

 

বৃহস্পতিবার সকালে রাজশাহী পুলিশের ডিআইজি’র হল রুমে এ পুরস্কার দেয়া হয়।

 

শিবগঞ্জ থানায় এসআই গোলাম রসুল যোগদানের পর থেকেই গত জুন মাসে বিভিন্ন ধরনের মাদক উদ্ধারসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এসআই গোলাম রসুলের হাতে পুরস্কার হিসেবে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশিদ আলম পিপিএম।

 

এসময় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার বশির আহম্মেদসহ রেঞ্জের সাত জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।

 

পরে শিবগঞ্জ থানার কর্মরত এসআই গোলাম রসুল তাঁর এক প্রতিক্রিয়ায় বলেন, এ পুরস্কার আমাদের সকল ক্ষেত্রে আরো গতিশীলতা আনতে উজ্জীবিত করবে।

স/অ