রাজশাহী

রাজশাহীতে একদিনে আরও ৭৭ জন করোনায় আক্রান্ত, নগরীতেই ৫৮

নিউজ ডেস্ক১৫ জুলাই ২০২০২ মিনিট পড়া
নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী জেলায় একদিনে আরও ৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নগরীতে ৫৮ জন নতুন করে করোনা রোগি শনাক্ত হয়েছে। আর রাজশাহীতে মোট আক্রান্তের সংখ্যা ১৮৬১ জন ও নগরীতে ১৪৫৮ জন। আজ বুধবার রাজশাহী সিভিল সার্জন এনামুল হকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সুস্থ্য আর মৃত্যুর তালিকায় শীর্ষে  রয়েছে রাজশাহী মহানগরী। এখানে আক্রান্তও হেয়েছে বেশি মানুষ। করোনায় আক্রান্ত হয়ে সুস্থ্য হয়েছে ১৯৯ জন। এর মধ্যে মৃত্যু বরণ করেছেন ৮জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১২৫১ জন।

অন্যদিকে, রাজশাহী মহানগরীর পরে আক্রান্ত ও মৃত্যুর বিষয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পবা উপজেলা। এই উপজেলায় ৯৯ জন আক্রান্ত হলেও সুস্থ্য হয়েছেন ২০ জন। আর মৃত্যু বরণ করেছেন ৩ জন করোনা রোগী। রাজশাহী জেলায় তৃতীয় অবস্থানে রয়েছে চারঘাট। এই উপজেলায় ৩৬ জন আক্রান্ত হলেও সুস্থ্য হয়েছে ২৩ জন। আর মৃত্যু বরণ করেছেন ২ জন করোনা রোগী। রাজশাহী জেলার উপজেলাগুলোতে বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন, ১৪৯০ জন।

এর আগে গত মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে  ১৯১ টি নমুনা পরীক্ষা শেষে ৬২ জনের করোনা শনাক্ত হয়। এর ম্যধ্যে ৪৫ জন হলেন রাজশাহীর বাসিন্দা। আর ১৫ হলেন পাবনার এবং দুজন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। রাজশাহীর ৪৫ জনের মধ্যে নগরীর হলেন ২৬ জন। অন্যদের মধ্যে পবার ৬ জন, গোদাগাড়ীর ৩ জন, তানোরের ৪জন এবং মোহনপুরের ৬ জন।

 স/আ