সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

বগুড়ায় আরো ৫৭ জনের করোনা শনাক্ত, মোট ৩৬০৮

নিউজ ডেস্ক১০ জুলাই ২০২০২ মিনিট পড়া
বগুড়ায় আরো ৫৭ জনের করোনা শনাক্ত, মোট ৩৬০৮

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ৫৭ জনের করোনা ধরা পড়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগীর মোট সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৬০৮। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় একজন মারা গেছেন। সরকারি হিসাবে এ নিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা ৬৬।

সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ২৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৭টি নমুনা করোনা ‘পজিটিভ’ হয়েছে।

আজ শুক্রবার বেলা ১১টায় জেলা স্বাস্থ্য বিভাগের প্রতিদিনের অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন সিভিল সার্জন কার্যালয়ের মুখপাত্র ও ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান। তিনি জানান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ল্যাবরেটরিতে বগুড়ার ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। তাতে ২২ জনের নমুনা পজিটিভ শনাক্ত হয়। আর বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ ল্যাবরেটরিতে মোট ৯৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বগুড়ার ৮৮টি নমুনার মধ্যে ৩৫ জন পজিটিভ হন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ জেলা শহরের ৩৫ জন রয়েছেন। এ ছাড়া শেরপুরে আটজন, শাজাহানপুরে তিন, শিবগঞ্জে তিন, কাহালুতে দুই এবং আদমদীঘি, সারিয়াকান্দি, দুপচাঁচিয়া ও সোনাতলা উপজেলায় একজন করে রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বগুড়া শহরে সর্বোচ্চ ২ হাজার ৪৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। অন্য উপজেলার মধ্যে শাজাহানপুরে ১৯১ জন, গাবতলীতে ১৮৮, কাহালুতে ৮৬, শেরপুরে ১৭২, সারিয়াকান্দিতে ৮৩, সোনাতলায় ৭৫, শিবগঞ্জে ৯৩, আদমদীঘিতে ৩৮, দুপচাঁচিয়ায় ৭৭, নন্দীগ্রামে ৪১ ও ধুনটে ৭১ জন রয়েছেন।

জেলা শহরের সংক্রমণের ঊর্ধ্বগতির লাগাম টানতে নয়টি এলাকাকে রেড জোন চিহ্নিত করে চার সপ্তাহ ধরে লকডাউন চলছে। ২১ জুলাই পর্যন্ত লকডাউন চলবে। নয়টি এলাকা হলো চেলোপাড়া, নারুলী, নাটাইপাড়া, জলেশ্বরীতলা, মালতিনগর, সূত্রাপুর, ঠনঠনিয়া, ঠনঠনিয়া হাঁড়িপাড়া ও কলোনি।