সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

বগুড়া শহরে রেড জোনে লকডাউনের মেয়াদ বাড়ল

নিউজ ডেস্ক৭ জুলাই ২০২০২ মিনিট পড়া
বগুড়া শহরে রেড জোনে লকডাউনের মেয়াদ বাড়ল

করোনাভাইরাস প্রতিরোধে বগুড়া শহরের জলেশ্বরীতলা, সূত্রাপুর, নারুলী, মালতিনগর, চেলোপাড়া, নাটাইপাড়া, ঠনঠনিয়া, হাঁড়িপাড়া ও কলোনি এলাকায় রেড জোনে লকডাউনের সময়সীমা ১৫ দিন বাড়ানো হয়েছে।

সোমবার (৬ জুলাই) জেলা প্রশাসক জিয়াউল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী ২১ জুলাই পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে।

এর আগে গত ২২ জুন বগুড়ার এই নয়টি এলাকায় রেড জোন ঘোষণা করা হয়। নিয়মানুযায়ী ২১ দিন পূর্ণ হয় গত রোববার (৫ জুলাই)। পরে সোমবার দুপুরে বগুড়ার জেলা প্রশাসক ও স্বাস্থ্যবিভাগ এই এলাকাগুলোতে আরও ১৫ দিন রেড জোন কার্যকরের সুপারিশ স্বাস্থ্য অধিদফতরে পাঠান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রেড জোন এলাকায় সব ধরনের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, গণজমায়েত নিষিদ্ধসহ জনসাধারণ আবশ্যিকভাবে নিজ নিজ আবাসস্থলে অবস্থান করবেন। এছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে কোভিড-১৯ মোকাবিলায় দায়িতপ্রাপ্ত বেসরকারি গাড়ি চলাচল জেলা প্রশাসকের অনুমতি গ্রহণ করে চলবে। দোকান-মার্কেট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ওষুধের দোকান, ইন্টারনেটসেবা ও মোবাইল ব্যাংকিং পরিষেবা এর আওতার বাইরে থাকবে।

এতে আরও বলা হয়, আন্তঃউপজেলা যানবাহন ও জনসাধারণের চলাচল বন্ধ থাকবে। এছাড়া জরুরি প্রয়োজনে বের হলে সবাইকে আবশ্যিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং যথাযথভাবে মাস্ক পরিধান করতে হবে। এ দুর্যোগকালীন প্রকাশ্যে স্থানে বা গণজমায়েত করে কোনো ধরনের ত্রাণসামগ্রী বা অন্য কোনো পণ্য বিতরণ করা যাবে না।

 

সুত্রঃ জাগো নিউজ