সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
রাজশাহী

করোনায় রামেক হাসপাতালে মারা গেলেন পুলিশের এএসআই কালাম

নিউজ ডেস্ক১ জুলাই ২০২০১ মিনিট পড়া
করোনায় রামেক হাসপাতালে মারা গেলেন পুলিশের এএসআই কালাম

নিজস্ব প্রতিবেদক:


করোনায় আক্রান্ত হয়ে জেলা পুলিশের এএসআই আবুল কালামের মৃত্যু হয়েছে। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে জানা গেছে। আজ সোমবার দুপুরে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, পুলিশের এসআই আবুল কালামের বয়স ৩৪ বছর। তিনি হাসপাতালটির আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তিনি বগুড়ার শেরপুরের বনিকপাড়ার আবুল কাসেম সরদারের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত ব্যক্তি গত ২৪ জুন সাড়ে ১১ টায় করোনা পজিটিভ নিয়ে জ্বর ও শ্বাসকষ্ট জনিত সমস্যায় রামেক হাসপাতালের ২৯ নম্বর করোনা ওয়ার্ডে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার শারীরিক অবস্হার অবনতি হলে তাকে আইসিইউতে রেফার্ড করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্বাস্থ্যবিধি মেনে কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে মরদেহের দাফন কাফন সম্পন্ন করা হবে বলে জানা যায়।

স/আ