সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

সান্তাহার পৌরসভার বাজেট ঘোষণা

নিউজ ডেস্ক২৯ জুন ২০২০১ মিনিট পড়া
সান্তাহার পৌরসভার বাজেট ঘোষণা

আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভার ২০২০-২১ অর্থ বছরের জন্য মোট ২৫কোটি ৫০লাখ ৫শ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার বেলা ১২টায় পৌরসভার সভাকক্ষে পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু এই বাজেট ঘোষণা করেন।

ঘোষিত এ বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ১০কোটি ৩০লাখ ৫০হাজার ২১৫টাকা ও মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১২কোটি ২৫লাখ টাকা। বাজেটে রাজস্ব ঘাটতি দেখানো হয়েছে প্রায় ১কোটি ৯৪লাখ ৭৩হাজার ৭শ ৮৫টাকা।

এসময় সান্তাহার পৌরসভার প্যানেল মেয়র মজিবর রহমান, জার্জিস আলম রতন, কাউন্সিলর আব্দুল কুদ্দুস, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম খোকন, ওয়াহেদুল ইসলাম, শাকিল আহাম্মেদ, মহিলা কাউন্সিলর জাহানারা বেগম,মাহাবুবা জামান রত্না,তাসলিমা খাতুন ও সাংবাদিক, পৌরসভার কর্মকর্তা-কর্মচারি উপস্থিত ছিলেন।

স/অ