সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
পাবনা

পাবনায় ১৩ জনের করোনা শনাক্ত, একদিনে ৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক২৫ জুন ২০২০১ মিনিট পড়া
পাবনায় ১৩ জনের করোনা শনাক্ত, একদিনে ৩ জনের মৃত্যু

পাবনায় নতুন করে আরও ১৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০৬ জন। জেলায় করোনার উপসর্গে ১২ জন এবং করোনায় আক্রান্ত হয়ে আটজন মারা গেছেন।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে পাবনায় তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজন ও পাবনা জেনারেল হাসপাতালে একজনের মৃত্যু হয়।

এরা হলেন- শহরের চকপৈলানপুরের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে ও পাবনা সেন্ট্রাল গার্লস হাইস্কুলের অফিস সহকারী লিয়াকত আলী (৫৮), শহরের শালগাড়িয়া মহল্লার মাঙ্গল আলী ব্যাপরীর ছেলে আলতাফ হোসেন (৬০) এবং শালগাড়িয়া থানাপাড়ার অবসরপ্রাপ্ত শিক্ষক ওয়াহিদুল হক সোনা (৮০)।

এদের মধ্যে লিয়াকত আলী ও আলতাফ হোসেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার সকালে মারা যান। আর ওয়াহিদুল হক রাতে পাবনা জেনারেল হাসপাতালে মারা যান।

পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি জানান, মৃত তিনজনের মধ্যে লিয়াকত আলীর করোনা রিপোর্ট হাতে পেয়েছেন। তবে অন্য দুজনের রিপোর্ট এখনও হাতে পাননি।