সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

বগুড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ইউপি সদস্যের

নিউজ ডেস্ক২৪ জুন ২০২০১ মিনিট পড়া
বগুড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ইউপি সদস্যের

বগুড়ার কাহালুতে ট্রেনের ধাক্কায় হিরন চন্দ্র সাহা (৬৮) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। বুধবার (২৪ জুন) দুপুর দেড়টার দিকে কাহালু পৌরসভার পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হিরন চন্দ্র কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের সাতরোকা গ্রামের বাসিন্দা। তিনি পর পর সাতবার মালঞ্চা ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন।

কাহালু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, হিরন চন্দ্র রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় লালমনিরহাট থেকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।