সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

বগুড়ায় ইসলামী ব্যাংক মহাস্থান শাখার ১৫ কর্মকর্তা করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক২৩ জুন ২০২০২ মিনিট পড়া
বগুড়ায় ইসলামী ব্যাংক মহাস্থান শাখার ১৫ কর্মকর্তা করোনায় আক্রান্ত

বগুড়ায় ইসলামী ব্যাংক মহাস্থান শাখার ১৫ কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওই শাখার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌলি মণ্ডল ও রায়নগর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি প্রমুখ উপস্থিত ছিলেন।

শাখা ব্যবস্থাপক আবদুল মাজেদ ফোনে জানান, ১৫ কর্মকর্তা করোনায় আক্রান্ত হওয়ায় উপজেলা প্রশাসন সোমবার থেকে শাখাটির কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এর প্রেক্ষিতে লেনদেন বন্ধ রয়েছে। তিনি গ্রাহকদের অন্য শাখায় লেনদেন করতে অনুরোধ করেছেন।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির জানান, ইসলামী ব্যাংক মহাস্থান শাখার ২-৩ জন কর্মকর্তার করোনা উপসর্গ দেখা দেয়। এরপরও তারা অফিস করছিলেন। বিষয়টি জানতে পেরে শাখার ৩০ কর্মকর্তা-কর্মচারীকে নমুনা পরীক্ষা করতে বলা হয়। ফলাফলে ১৫ কর্মকর্তার করোনাভাইরাস ধরা পড়ে। এর প্রেক্ষিতে সোমবার বিকাল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে। আক্রান্তরা সুস্থ হলে শাখার কার্যক্রম চালুর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।