সাপাহার প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলা উপজেলার নির্মইল ইউনিয়নের হালিমনগর আদিবাসী বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ পরিষদ এর উদ্যোগে বধ্যভূমিতে শহিদদের প্রতি বিনম্ব্র শ্রদ্ধা জ্ঞাপন ও পুস্পমাল্য অর্পন করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় বাবু রমেন চন্দ্র বর্মন এর সভাপতিতে মুক্তিকামী শহিদ আদিবাসীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।

এ সময় বক্তব্য প্রদান করেন নির্মইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পত্নীতলা উপজেলা হিন্দু, বৈদ্য, খৃষ্টান ও আদিবাসী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গৌতম চন্দ্র দে, বধ্যভূমি স্মৃতি সংরক্ষন পরিষদের সাধারণ সম্পাদক ঘটনার স্বাক্ষী মি: গুলু মুরমু, নির্মইল ইউপি আওয়ামীলীগের সম্পাদক মজিবর রহমান প্রমুখ।
এ সময় অনুষ্ঠানে বধ্যভূমিতে শহিদ জোনা টুডুর ছোট ভাইয়ের স্ত্রী শেফালী মার্ডি, মুন্সী টুডুর ছেলে সাগর টুডু, কৃষ্ণ টুডু, নাতী নিরেন টুডুসহ অসংখ্য আদিবাসী নারী পুরুষ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭১সালের ৩০নভেম্বর ওই স্থানে পাকিস্তানী বাহিনী ও তাদের দোসররা এলাকার মুক্তিকামী ৩৬জন আদিবাসী মানুষকে ধরে এনে ব্রাশ ফায়ার করে একই খালে তাদেরকে মাটি চাপা দিয়ে হত্যা করেছিল।
স/শ










