পাবনায় গুলিতে একজন নিহত হয়েছে। পুলিশ বলছে, বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তি মাদকব্যবসায়ী। ঘটনাস্থল থেকে মাদকদ্রব্য, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, মাদকের চালান আসছে- এমন খবরে শনিবার (২১ জুন) রাতে সাঁথিয়া উপজেলার করমজা সরদারপাড়ায় অভিযান চালানো হয়। উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ে দুর্বৃত্তরা। পাল্টা পুলিশও গুলি ছুড়লে পালিয়ে যায় তারা।

ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ছোবহান নামের তালিকাভুক্ত এক মাদকব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। নিহত ছোবহানের বিরুদ্ধে সাঁথিয়া থানায় ১১টি মামলা রয়েছে।
সূত্রঃ সময়









