সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

বগুড়ায় আরও ১০০ জনের করোনা শনাক্ত

নিউজ ডেস্ক২১ জুন ২০২০২ মিনিট পড়া
বগুড়ায় আরও ১০০ জনের করোনা শনাক্ত
3d render of coronavirus outbreak and influenza disease virus. medical concept

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১০০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বগুড়ায় মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০৮৫ জনে। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২১৫ জন। মৃত্যু হয়েছে ৩১ জনের।

3d render of coronavirus outbreak and influenza disease virus. medical concept

রোববার (২১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

তিনি জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শমিজেক) হাসপাতালের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলার মোট ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৫২ জনের করোনা পজিটিভ আসে এবং বেসরকারি টিএমএসএস মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ১৫১টি নমুনার মধ্যে ৪৮ জনের পজিটিভ এসেছে।

জানা গেছে, নতুন করে আক্রান্ত ১০০ জনের মধ্যে সদর উপজেলার রয়েছেন ৮৯ জন। এছাড়া শাজাহানপুর উপজেলার চারজন, গাবতলী উপজেলার দু’জন, কাহালু উপজেলার দু’জন, সারিয়াকান্দি উপজেলার একজন, শেরপুর উপজেলার একজন ও ধুনট উপজেলার একজন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ জানায়, বগুড়ায় নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ৭৪ জন, নারী ২৪ জন ও শিশু দু’জন। আক্রান্তদের বয়সভিত্তিক বিশ্লেষণে ১৮ বছরের নিচে রয়েছে দু’জন, ১৮ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছে ৪৮ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে রয়েছে ২২ জন, ৫১ থেকে ৭০ বছরের মধ্যে রায়েছে ২৬ জন ও ৭০ থেকে ৮০ বছরের মধ্যে রয়েছে দু’জন।

ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, নতুন আক্রান্তদের নিজ নিজ বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে। তবে কারও অবস্থা জটিল মনে হলে তাকে সঙ্গে সঙ্গে আইসোলেশন ইউনিট ২৫০ শয্যা বিশিষ্ট বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে স্থানান্তর করা হবে।

তিনি আরও জানান, বগুড়ায় গত ১ এপ্রিল প্রথম এক ব্যক্তি করোনায় আক্রান্ত হন। তারপর থেকে ২০ জুন পর্যন্ত জেলায় মোট ১৪ হাজার ৩০৮টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে মোট ফলাফল এসেছে ১২ হাজার ২৩ জনের।

সূত্র: বাংলানিউজ