সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

বগুড়ায় কর্মরত পদোন্নতিপ্রাপ্ত ৪ পুলিশ সুপারের বদলি

নিউজ ডেস্ক১৯ জুন ২০২০১ মিনিট পড়া
বগুড়ায় কর্মরত পদোন্নতিপ্রাপ্ত ৪ পুলিশ সুপারের বদলি

বগুড়ায় কর্মরত বাংলাদেশ পুলিশের এসপি (পুলিশ সুপার) সমমর্যাদার ৪ জন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। এই কর্মকর্তারা বিভিন্ন সময়ে পদোন্নতি পেয়ে বগুড়ায় আগের পদেই (অতিরিক্ত পুলিশ সুপার) চলতি দায়িত্বে নিয়োজিত ছিলেন।

গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বদলির আদেশ দেওয়া হয়। বদলিকৃত পুলিশ কর্মকর্তা ও তাদের নতুন কর্মস্থল হলো- মো. সফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত এবং বদলিকৃত কর্মস্থল বিশেষ শাখা (এসবি) ঢাকা; মো. আরিফুল রহমান মন্ডল বিপিএম-বার, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত এবং বদলিকৃত কর্মস্থল সহকারী পুলিশ মহাপরিদর্শক, পুলিশ অধিদপ্তর ঢাকা; মো. মকবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত এবং বদলিকৃত কর্মস্থল পুলিশ সুপার পিবিআই দিনাজপুর জেলা; মো. আব্দুল জলিল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত এবং বদলিকৃত কর্মস্থল অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), রাজশাহী মেট্রো।

 

সূত্রঃ কালের কণ্ঠ