সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

সান্তাহারে এলাকাবাসীর উদ্যোগে ঈদগাহ মাঠের জলাবদ্ধতার নিরসন

নিউজ ডেস্ক১৩ জুন ২০২০১ মিনিট পড়া
সান্তাহারে এলাকাবাসীর উদ্যোগে ঈদগাহ মাঠের জলাবদ্ধতার নিরসন

আদমদীঘি প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের ব্যক্তিগত উদ্যোগে ইয়ার্ড কলোনীর ফুসওয়ালী মসজিদের সামনে ঈদগাহ মাঠে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন কাজের উদ্বোধন করা হয়। গত শুক্রবার বাদ জুম্মা সকলের উপস্থিতিতে এ কাজের উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ওই ওযার্ডের কাউন্সিলর ইঞ্জিনিয়ার আলহাজ্ব সাইফুল ইসলাম খোকন, সাবেক কাউন্সিলর জিআরএম শাহজাহান, ব্যাবসায়ী ও সমাজ সেবক আলাউদ্দিন, তরুন সমাজ সেবক ও ঝংকার স্পোর্টিং ক্লাবের সাধারন সম্পাদক রুহুল আমিন ঢালী, ঈমাম রফিকুল ইসলাম, আব্দুস সবুর সাবু, ইকবাল মাষ্টার, শাহীনুর, রেজা, জুয়েল, সারোওয়ার, রনি, রাসেদ, রাসেল, তরুন প্রমূখ।

ওই মহল্লার এসএম সামার রাজু বলেন, দীর্ঘ দিনের দূর্ভোগ এটি। সামান্য বৃষ্টি হলে জানাযা ও ঈদের নামাজ পড়া যায় না। সকলের সহযোগিতায় এ মাঠটি সংস্কার করায় মহল্লাবাসীর দূর্ভোগের হাত থেকে মুক্ত হলো।