আত্রাই প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ তিন গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্ধাইখাড়া বাজার এলাকা থেকে তাদের তিন জনকে ২ কেজি গাঁজাসহ আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার ভবানীপুর গ্রামের জবেদ খাঁন এর পূত্র মোঃ এরশাদ খাঁন (৩০), হাটকালুপাড়া গ্রামের মোঃ শফির উদ্দিনের পূত্র মিজানুর রহমান (২৬) ও পার্শ্ববর্তী বাগমারা উপজেলার উত্তর জামালপুর গ্রামের মৃত. জাবেদ আলীর পূত্র রফিকুল ইসলাম (৪২)।
এ বিষয়ে আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রদরুদ্দোজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গত সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এস আই সুতসোম সরকার সঙ্গীয় ফোর্সসহ উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ তিন জনকে আটক করেছে। এ ব্যাপারে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং মঙ্গলবার নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

স/শ










