সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

বগুড়ায় সকাল থেকে দুপুরের মধ্যে করোনা উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু

নিউজ ডেস্ক১১ জুন ২০২০১ মিনিট পড়া
বগুড়ায় সকাল থেকে দুপুরের মধ্যে করোনা উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু

বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে সাবেক ব্যাংক কর্মকর্তাসহ চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল পৌনে আটটা থেকে বেলা দেড়টার মধ্যে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে তাঁদের মৃত্যু হয়।

মারা যাওয়া তিনজনের মধ্যে একজন সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা (৬৮। শিবগঞ্জ পৌর শহরের এই বাসিন্দা জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। অপরজন বগুড়ার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক (৩৭। শ্বাসকষ্ট, জ্বরসহ বিভিন্ন সমস্যা ছিল তাঁর। মারা যাওয়া তৃতীয় জন হলেন নারী (৩৭)। তাঁরও করোনাভাইরাসের উপসর্গ ছিল।

এই তিনজনকে গত কয়েক দিনে এই হাসপাতালে আনা হয়। করোনার উপসর্গ থাকায় তাঁদের আইসোলেশন ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

ওই তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিক আমিন।

তিনি বলেন, এ পর্যন্ত কোভিড-১৯ পজিটিভ শনাক্ত সাতজনসহ আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় ২০ জনের মৃত্যু হয়েছে।

প্রথম আলো