সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

আদমদীঘিতে ডাকাতি মামলায় আরো একজন গ্রেপ্তার

নিউজ ডেস্ক৭ জুন ২০২০১ মিনিট পড়া
আদমদীঘিতে ডাকাতি মামলায় আরো একজন গ্রেপ্তার

আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘি উপজেলার মুরইল-নশরতপুর সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তারের পর আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসলাম হোসেন (৪৩) উপজেলার বিনাহালি গ্রামের আবু খায়ের মন্ডলের ছেলে। আজ রবিবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক রকিব হোসেন বলেন, গত ৩১ মে দিবাগত রাতে উপজেলার মুরইল-নশরতপুর রাস্তায় আন্তজেলা ডাকাত দলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জনৈক খায়রুল ইসলাম রুবেলের বাড়ির পূর্বপার্শ্বে একটি বাঁশ ঝাঁড়ে অভিযান চালিয়ে ৩টি বড় ধারালো হাসুয়া ও ৩টি লাঠি উদ্ধারসহ তিন জনকে আটক কারতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। এঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। শনিবার রাতে ওই মামলার আসামী আসলাম হোসেনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, আসলামকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারে জোড় তৎপরতা চলছে।

স/অ

আরো পড়ুন..

আদমদীঘিতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩