সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

আদমদীঘিতে গাঁজার গাছসহ গ্রেপ্তার চাষী

নিউজ ডেস্ক৭ জুন ২০২০১ মিনিট পড়া
আদমদীঘিতে গাঁজার গাছসহ গ্রেপ্তার চাষী

আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে বসত বাড়ীর উঠানে লাগানো গাঁজার গাছসহ শহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে রবিবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম উপজেলার ছাতিয়ানগ্রামের নিমাইদীঘির কায়েম উদ্দীনের ছেলে।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদে আমরা জানতে পারি শহিদুল ইসলাম তার নিজ বাড়ির উঠানের একপাশে টিনের বেড়া দিয়ে ঘিরে অবৈধভাবে গাঁজার চাষ করছে। সেই সূত্র ধরে আমরা শনিবার রাতে অভিযান চালিয়ে ১টি গাঁজা গাছ উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি।

পরে তাকে জেল হাজতে পাঠানো হয় বলেও ওসি জানান।

স/অ