সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
পাবনা

পাবনার স্বাস্থ্য কর্মকর্তা করোনা আক্রান্ত

নিউজ ডেস্ক৭ জুন ২০২০১ মিনিট পড়া
পাবনার স্বাস্থ্য কর্মকর্তা করোনা আক্রান্ত
ছবিতে রাজশাহী বিভাগের আটটি জেলার মানচিত্র

নিজস্ব প্রতিবেদক :

পাবনা সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার (ইউএইচএফপিও) করোনা আক্রান্ত হয়েছেন। রবিবার রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) করোনা পরীক্ষা ল্যাবে তার নমুনায় করোনা ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা জেলার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল।

এদিকে রামেকের করোনা ল্যাবের ইনচার্জ ডা. সাবেরা গুলনাহার জানান, রবিবার এক সিফটে মোট ৯৪ জনের নমুনা পরীক্ষার জন্য পিসিআর মেশিনে তোলা হয়। যার মধ্যে ৯১ জনের নমুনার ফল এসেছে। যেখানে পাবনার একজনের নমুনায় করোনা পজিটিভ ধরা পড়ে। বাঁকি ৩জনের নমুনায় ত্রুটিপূর্ণ ফল এসেছে।

প্রসঙ্গত এর আগে গতকাল (শনিবার) রামেক ও ঢাকার করোনা পরীক্ষা ল্যাবে পবানার একজন চিকিৎসকসহ ৫৭জনের নমুনায় করোনা ধরা পড়ে। জেলাটিতে বর্তমানে করোনা শনাক্ত করোগীর সংখ্যা ১২৯জন।

স/রা