সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

বগুড়ায় আইসোলেশনে এক নারীর মৃত্যু

নিউজ ডেস্ক৭ জুন ২০২০২ মিনিট পড়া
বগুড়ায় আইসোলেশনে এক নারীর মৃত্যু

বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে ওই নারীর মৃত্যু হয়।

মারা যাওয়া ওই নারীর বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি বগুড়া শহরের বাসিন্দা।

হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিক আমিন বলেন, কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে হাসপাতাল চত্বরে সীমিত মানুষের উপস্থিতিতে জানাজা শেষে ওই নারীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ওই নারীর স্বামী বলেন, করোনার উপসর্গ দেখা দেওয়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নমুনা দেওয়ার পর বাড়িতেই আইসোলেশনে ছিলেন তাঁর স্ত্রী। গত শনিবার তিনি করোনা পজিটিভ শনাক্ত হন। পরে তাঁকে মোহাম্মদ আলী হাসপাতালে নেওয়া হয়। বগুড়া শহরের ভাইপাগলার মাজার ও গোরস্থানে তাঁকে দাফনের প্রস্তুতি চলছে।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান বলেন, গত তিন দিনে জেলার সরকারি-বেসরকারি দুটি হাসপাতালের আইসোলেশনে কোভিড-১৯–এ সংক্রমিত হয়ে দুজন মুক্তিযোদ্ধা, একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, একজন কলেজশিক্ষক, এক নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় ৬২৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। উপসর্গ নিয়ে মারা গেছেন ১৩ জন। এর বাইরে করোনায় সংক্রমিত হয়ে ঢাকায় চিকিৎসা নিতে গিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও মুগদা হাসপাতালে বগুড়ার পাঁচজন মারা গেছেন।

প্রথম আলো

বগুড়ায় আইসোলেশনে পরিসংখ্যান কর্মকর্তা ও অধ্যক্ষের মৃত্যু