সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

বগুড়ায় আইসোলেশনে পরিসংখ্যান কর্মকর্তা ও অধ্যক্ষের মৃত্যু

নিউজ ডেস্ক৬ জুন ২০২০২ মিনিট পড়া
বগুড়ায় আইসোলেশনে পরিসংখ্যান কর্মকর্তা ও অধ্যক্ষের মৃত্যু

বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার দুই কোভিড–১৯ রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিক আমিন এ তথ্য নিশ্চিত করেন।

মৃত দুই ব্যক্তি হলেন, দুপচাঁচিয়ার অবসরপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা (৬৭) এ. জে. এম ইদ্রিস আলী এবং নারুলী বেসরকারি বগুড়া কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ (৫৬) আশরাফুল ইসলাম।

মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও শফিক আমিন বলেন, ইদ্রিস আলী এ মাসের শুরুর দিকে করোনার উপসর্গ নিয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নমুনা দেন। ২ জুন তিনি করোনা পজেটিভ শনাক্ত হন। দুই দিন বাড়িতে থাকার পর বেশি অসুস্থ বোধ করলে ৪ জুন মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। আজ তিনি মারা যান।

ইদ্রিস আলীর মেয়ে ও চিকিৎসক ইলবিয়া জিসা বলেন, তাঁর বাবার লাশ জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জাফরপুরে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

আরএমও শফিক আমিন আরও বলেন, আশরাফুল ইসলাম শ্বাসকষ্ট ও কাশিসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৩০ মে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ওই দিনই তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। ১ জুন নমুনা পরীক্ষার ফলাফলে তিনি করোনা পজিটিভ শনাক্ত হন। ২ জুন তাঁকে মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়। আজ তিনি মারা যান।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান বলেন, এ পর্যন্ত জেলায় ৫৬৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৬ জনের। উপসর্গ নিয়ে মারা গেছেন ১১ জন। এর বাইরে করোনায় সংক্রমিত হয়ে ঢাকায় চিকিৎসা নিতে গিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও মুগদা হাসপাতালে বগুড়ার পাঁচজন মারা গেছেন।

প্রথম আলো

 

আরো পড়ুন …

বিভাগের হটস্পট বগুড়ায় নতুন করে ৫২ জনের করোনা শনাক্ত