সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
পাবনা

পাবনায় দুই খুন

নিউজ ডেস্ক৬ জুন ২০২০১ মিনিট পড়া
পাবনায় দুই খুন

পাবনা সদর উপজেলার ভাড়ারায় হুকুম আলী খাঁ নামের একজনকে গুলি করে ও মধুপুরে মজনু মিয়া নামের অপর একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত হুকুম আলী সদর উপজেলার ভাড়ারা খাঁ পাড়া গ্রামের কালু খাঁর ছেলে এবং মজনু মিয়া আতাইকুলা থানার মধুপুর পশ্চিমপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে ছিলেন।

পুলিশ জানায়, শুক্রবার মধ্যরাতে ভাড়ারার খাঁ পাড়ার বাড়িতে গিয়ে হুকুম আলীকে ডাক দেন কয়েকজন অজ্ঞাত ব্যক্তি। এ সময় ঘর থেকে বাইরে বের হওয়া মাত্র হুকুম আলীকে গুলি করে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

অপরদিকে, গেল রাত ১১টার দিকে সদর উপজেলার আতাইকুলা ধর্মগ্রাম বাজারের একটি চায়ের দোকান থেকে বাড়ি ফিরছিলেন মজনু। পথিমধ্যে পেছন থেকে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন মজনু মিয়া।

 

সুত্রঃ কালের কণ্ঠ