সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

বগুড়ায় পিকআপভ্যান উল্টে নিহত ২

নিউজ ডেস্ক৬ জুন ২০২০১ মিনিট পড়া
বগুড়ায় পিকআপভ্যান উল্টে নিহত ২

বগুড়ায় একটি পিকআপভ্যান উল্টে দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা সড়কের পাশে বসে ছিলেন। এ সময় পিকআপভ্যানটি উল্টে তাদের ওপর পড়লে তারা নিহত হন।

আজ শনিবার সকালে বগুড়া সদর উপজেলার খামারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রেজা জানান, নিহত দুজনের মরদেহ উদ্ধার ও পিকআপটি জব্দ করা হয়েছে।

নিহতরা হলেন- খামারকান্দি পশ্চিমপাড়ার মৃত আফতাব হোসেনের ছেলে দর্জি শ্রমিক দেলোয়ার হোসেন (৪৫) ও একই এলাকার মৃত আফছার আলী ছেলে কৃষক দুলাল হোসেন (৪০)।

দেলোয়ার হোসেন ও দুলাল হোসেন শনিবার সকাল ৬টার দিকে ঘুম থেকে উঠে বাড়ির কাছে দ্বিতীয় বাইপাস মহাসড়কের পাশে বসে গল্প করছিলেন। এ সময় পিকআপটির চালক নিয়ন্ত্রণ হারালে তা উল্টে গিয়ে তাদের ওপরে উঠে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পিকআপ ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে সদর থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

সুত্রঃ কালের কণ্ঠ