নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁয় ১৫০ বোতল ফেন্সিডিলসহ একজন গ্রেপ্তার করেছে নওগাঁ সদর থানা পুলিশ।
আটকৃকত হলো, সদর উপজেলার চকপাতারু দক্ষিন পাড়া গ্রামের আমির উদ্দীনের ছেলে শাজাহান আলী (৩০)।
জানা যায়, সোমবার সকালে নওগাঁ সদর থানার দূর্গাপুর তিন মাথার মোড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সমর একটি চার্জার ভ্যানে অভিনব কায়দায় অভিযান চালায় । এ সময় গাড়ির দুপাশে বসার টুলবক্সে রাখা ১৫০ বোতল ফেন্সিডিল ভ্যানসহ শাহজাহানকে আটক করা হয়।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) তোরিকুল ইসলাম জান আটককৃত শাজাহান আলী নিয়মিত এইভাবে মাদক ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হচ্ছে।
স/শ










