সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

নওগাঁয় দুই মাদক সম্রাট আটক

নিউজ ডেস্ক২৮ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
নওগাঁয় দুই মাদক সম্রাট আটক

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ :
নওগাঁর রাণীনগরে ১১২ বোতল ফেন্সিডিলসহ আশিফ হোসেন রায়হান (২৬) ও সোহেল রানা বুলবুল (২৬) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাণীনগর থানা পুলিশ।

 
আটককৃত আশিফ হোসেন রায়হান জেলার মহাদেবপুর উপজেলার সহরায় গ্রামের আজাহার আলীর ছেলে ও সোহেল রানা বুলবুল জেলার পত্নীতলা উপজেলার খিরসিন গ্রামের মৃত-সামছুদ্দিন এর ছেলে।

 
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এএসআই জুলফিকার ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলার আবাদপুকুর-কালীগঞ্জ সড়কের দামুয়া নামক স্থানে সন্দেহ ভাজন একটি সিএনজি তল্লাসী করে। এ সময় ওই দুই মাদক ব্যবসায়ীর স্কুল ব্যাগ থেকে ১১২ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে আটক করে।

 
দুই মাদক ব্যবসায়ী নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা থেকে আত্রাই উপজেলার কালীগঞ্জ এলাকায় ওই ফেন্সিডিলগুলো পৌছে দেওয়ার জন্য যাচ্ছিল।

 
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, সোমবার বিকেলে আটককৃতদের বিরুদ্ধে বিশেষ আইনে মামলা দায়ের করে আদালতে সোর্পদ করা হয়েছে।

স/শ