সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

বগুড়ায় নতুন করে ২৬ জন করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক৪ জুন ২০২০১ মিনিট পড়া
বগুড়ায় নতুন করে ২৬ জন করোনায় আক্রান্ত
Firefighters work the scene of a helicopter crash where former NBA star Kobe Bryant died, Sunday, Jan. 26, 2020, in Calabasas, Calif. (AP Photo/Mark J. Terrill)

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৭৫ জন। বুধবার (৩ জুন) রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বগুড়ায় নতুন করে ২৬ জনের দেহে করোনা শনাক্ত। এদের মধ্যে পুরুষ ১৭ জন, নারী সাতজন ও দুই শিশু রয়েছে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১৪ জন, শাজাহানপুরের দুইজন, গাবতলীর দুইজন, শেরপুরের দুইজন, দুপচাঁচিয়ার চারজন, সারিয়াকান্দি ও ধুনটের একজন করে রয়েছেন।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে বগুড়ার ১৫ জনের করোনা পজিটিভ ও টিএমএসএ’র ল্যাবে ২৮ জনের নমুনা পরীক্ষা করে আরও ১১ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৪৭৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ জন। মারা গেছেন একজন। এখনও চিকিৎসাধীন রয়েছেন ৪৩৯ জন।

 

সুত্রঃ জাগো নিউজ