সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

বগুড়ায় আইসোলেশনে অন্তঃসত্ত্বার মৃত্যু

নিউজ ডেস্ক১ জুন ২০২০২ মিনিট পড়া
বগুড়ায় আইসোলেশনে অন্তঃসত্ত্বার মৃত্যু

বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে জ্বর–শ্বাসকষ্ট নিয়ে ১৯ বছরের এক অন্তঃসত্ত্বা মারা গেছেন। সাত মাসের অন্তঃসত্ত্বা এই নারী গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদ আলী হাসপাতালে মারা যান।

মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিক আমিন বলেন, ওই নারীর বাবার বাড়ি নওগাঁর বদলগাছি উপজেলায়। তিনি স্বামীর সঙ্গে ঢাকায় বসবাস করতেন। কয়েকদিন আগে ঢাকা থেকে বাবার বাড়িতে ফিরে জ্বর-শ্বাসকষ্টে আক্রান্ত হন। তাঁকে প্রথমে নওগাঁ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পাঁচ দিনের মাথায় অবস্থার অবনতি ঘটলে গতকাল রোববার রাতে তাঁকে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়। এর ঘণ্টাখানেকের মধ্যে তিনি মারা যান। এ নিয়ে মোহাম্মদ আলী হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হলো।

এই চিকিৎসা কর্মকর্তা আরও বলেন, গতকাল রাত সাড়ে নয়টার দিকে ওই নারীকে আইসোলেশনে ভর্তির পর করোনা সন্দেহে চিকিৎসা শুরু করা হয়। আজ সোমবার সকালে তাঁর নমুনা সংগ্রহ করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ল্যাবরেটরিতে পাঠানোর কথা ছিল। কিন্তু শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় আইসোলেশনে ভর্তির ঘণ্টাখানেক পর রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি করোনাভাইরাসে সংক্রমিত ছিলেন কিনা জানতে তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বিশেষ স্বাস্থ্যবিধি মেনে তাঁর দাফন হবে।

প্রথম আলো