সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
পাবনা

পাবনায় শ্বশুরবাড়ি ঈদ করতে এসে ছুরিকাঘাতে আহত যুবক

নিউজ ডেস্ক২৬ মে ২০২০২ মিনিট পড়া
পাবনায় শ্বশুরবাড়ি ঈদ করতে এসে ছুরিকাঘাতে আহত যুবক

পাবনার চাটমোহরে শ্বশুরবাড়িতে ঈদ করতে এসে দুর্বৃত্তদের হাতে ছুরিকাঘাতের শিকার হন রাশেদুল ইসলাম রাসেল (২৬) নামে এক ব্যক্তি। সোমবার দিনগত রাত ২টার দিকে উপজেলা মথুরাপুর ইউনিয়নের চিরইল গ্রামে এ ঘটনা ঘটে।

তিনি উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। পরে গুরুতর আহতাবস্থায় রাসেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন।

জানা গেছে, পাঁচ মাস আগে একই উপজেলার চিরইল গ্রামের আলী আজগরের মেয়ে সোনিয়ার সঙ্গে বিয়ে হয় রাশেদুল ইসলাম রাসেলের। ঈদের দুই দিন আগে এই প্রথম স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি ঈদ করতে আসেন তিনি। ঈদের দিন রাতের খাবার শেষে স্ত্রী সোনিয়াকে সঙ্গে করে শোবার ঘরে ঘুমাতে যান তিনি।

এরপর রাত ২টার দিকে মাটির ঘরে সিঁদ কেটে কাপড় দিয়ে মুখ ঢাকা একদল দুর্বৃত্ত ঘরে ঢুকে রাসেলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে তার চিৎকারে স্বজনরা এসে উদ্ধার করে গুরুতর আহতাবস্থায় প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে মুমূর্ষু অবস্থায় রাসেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার ব্যাপারে সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কী কারণে এমন ঘটনা এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।

যুগান্তর