সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

বগুড়ায় এক মাছের বাজারেই ১১ জনের করোনা

নিউজ ডেস্ক২৪ মে ২০২০১ মিনিট পড়া
বগুড়ায় এক মাছের বাজারেই ১১ জনের করোনা

বগুড়ায় এক মাছের বাজারেই ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। বগুড়ায় ২৪ ঘন্টায় নতুন করে সব মিলিয়ে ২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হন।

আক্রান্তদের মধ্যে বগুড়া সদর উপজেলার ১২ জন, শাজাহানপুর উপজেলার পাঁচজন, শেরপুর উপজেলার তিনজন, গাবতলী উপজেলার দু’জন এবং কাহালু,  দুপচাচিয়া ও সোনাতলা উপজেলায় একজন করে রয়েছেন।

শনিবার রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে বগুড়া শহরের চাষী বাজারে একটি মাছের আড়তে কর্মরত ১১ জন রয়েছেন।

তিনি আরো জানান, শনিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে ১৮৮ নমুনা পরীক্ষার ফলাফলে বগুড়ার ১৬৩টির মধ্যে ২৫ জন পজিটিভ, জয়পুরহাটের ২৪টির মধ্যে চারজন পজিটিভ, সিরাজগঞ্জের একজন নেগেটিভ পাওয়া গেছে।

এ পর্যন্ত বগুড়া জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১৬৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৬ জন। অন্যরা চিকিৎসাধীন।