সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
পাবনা

নেশার টাকা না পেয়ে ঈশ্বরদীতে যুবকের আত্মহত্যা

নিউজ ডেস্ক২২ মে ২০২০১ মিনিট পড়া
নেশার টাকা না পেয়ে ঈশ্বরদীতে যুবকের আত্মহত্যা

নেশার টাকা না পেয়ে বাবার উপর অভিমান করে আত্মহত্যা করেছে সোহান হোসেন (১৭) নামে এক যুবক। শুক্রবার পাবনার ঈশ্বরদী পৌর এলাকার স্কুলপাড়ায় এ ঘটনা ঘটে। সোহান হোসেন ওই এলাকার বাবু হোসেনের ছেলে।

নিহতের পরিবার জানায়, সোহানের মা বিদেশ রয়েছেন। তিন বছর ধরে স্কুলপাড়া এলাকায় বাবা-ভাই-ভাবীদের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করে সোহান।

শুক্রবার সকালে তার বাবা বাবু হোসেনের কাছে নেশা করার জন্য কয়েকশ’ টাকা চায় সে। তার বাবা টাকা না দেয়ায় সোহান ঘরের মধ্যে আঁড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

খবর পেয়ে পুলিশ সোহানের মরদেহ উদ্ধার করে। পরে স্থানীয় পৌরসভার কাউন্সিলর ও গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করার অনুমতি নেয় পরিবারের লোকজন।

ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দীন ফারুকী জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।