সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
পাবনা

পাবনার এক তৃতীয়াংশ লিচু নষ্ট করেছে আম্পান

নিউজ ডেস্ক২২ মে ২০২০১ মিনিট পড়া
পাবনার এক তৃতীয়াংশ লিচু নষ্ট করেছে আম্পান

ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে পাবনায় লিচু বাগানের প্রায় এক তৃতীয়াংশ লিচু নষ্ট হয়ে গেছে। এতে শুধু বাগান মালিকরাই নন, আগাম বিনিয়োগ করে ব্যাপারীরাও দিশেহারা।

কৃষি বিভাগ জানায়, ক্ষতিগ্রস্ত বাগান মালিকদের তালিকা তৈরি করা হচ্ছে।

বুধবার মধ্যরাতের পর পাবনায় ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে ঝরে পড়ে পাবনা সদর, ঈশ্বরদী,আটঘড়িয়াসহ ৯টি উপজেলার প্রায় এক তৃতীয়াংশ লিচু। ভেঙে যায় লিচু গাছের ডালপালা। এতে বড় ধরণের ক্ষতির মুখে দিশেহারা বাগান মালিকরা।

সপ্তাহ খানেকের মধ্যেই বাজারে উঠতো বোম্বাই, চায়না, মোজাফফরীসহ উন্নত জাতের এসব লিচু। ফুল আসার পর লাভের আশায় বাগানে অগ্রিম বিনিয়োগ করা ব্যাপারীরাও পুঁজি হারানোর আতংকে এখন।

এ অবস্থায় ক্ষয়ক্ষতি নিরূপণ ও ক্ষতিগ্রস্ত বাগান মালিকদের তালিকা তৈরি শুরু করেছে বলে জানান পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আজাহার আলী।

কৃষি বিভাগের তথ্য মতে, জেলায় এ বছর সাড়ে ৪ হাজার হেক্টর বাগানে লিচুর উৎপাদনের লক্ষ্যমাত্রা ৪৬ হাজার মেট্রিক টন। যার বাজার মূল্য প্রায় সাড়ে সাতশো কোটি টাকা।

সূত্রঃ সময়