সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

বগুড়ায় করোনা শনাক্তের সংখ্যা ১০০ ছাড়াল

নিউজ ডেস্ক২১ মে ২০২০১ মিনিট পড়া
বগুড়ায় করোনা শনাক্তের সংখ্যা ১০০ ছাড়াল

বগুড়ায় করোনাভাইরাস সংক্রমিত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১২। গতকাল বুধবার নতুন করে আরও ১৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজন কারারক্ষী ও দুজন পুলিশ কনস্টেবল।

এ নিয়ে ২৭ পুলিশ, ৬ কারারক্ষী, ১১ চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ জেলায় ১১২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হলেন।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান গতকাল রাতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নতুন করে শনাক্ত হওয়া পাঁচজন বগুড়া কারাগারের কারারক্ষী এবং দুজন বগুড়া কারাগার ও শেরপুর থানার পুলিশ কনস্টেবল। এ ছাড়া গাবতলী উপজেলার এক দম্পতিসহ চারজন, শেরপুর উপজেলার দুজন এবং সদরের আর চারজন বাসিন্দা আছেন।

তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে বগুড়া জেলা থেকে সংগ্রহ করা ১৮৮টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ১৭ জন করোনা পজেটিভ হয়েছেন।

প্রথম আলো

আরো পড়ুন …

বগুড়ার সোনাতলা উপজেলার সাবেক চেয়ারম্যান করোনায় মারা গেলেন