সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
রাজশাহী

তানোরে শিবনদীর পানি বৃদ্ধির ভয়ে আধা-পাকা ধান কাটছে কৃষকরা

নিউজ ডেস্ক১৬ মে ২০২০১ মিনিট পড়া
তানোরে শিবনদীর পানি বৃদ্ধির ভয়ে আধা-পাকা ধান কাটছে কৃষকরা

টিপু সুলতান, তানোর:

তানোর শিবনদীর বিলকুমারীর বিলে জেগে উঠা জমিগুলোতে প্রতি বছরে মত এবারও কৃষকরা বোরা ধান রোপন করে। গত কয়েক দিনে বৃষ্টির ঢলের কারণে রাজশাহীর তানোর উপজেলার মধ্যে দিয়ে প্রবাহিত শিবনদীর পানি বৃদ্ধি হয়ে বোরো ধান তলিয়ে যাবার ভয়ে কৃষকরা আধা পাকা ধান কাটতে শুরু করেছে। ধান কেটে বাধের রাস্তার উপর মাড়াই করছে।

শনিবার তানোর গোল্লাপাড়া গ্রামের কৃষক আব্দুল সালাম মন্ডল সিল্কসিটি নিউজকে বলেন, এক দিকে করোনা’র ভয় অন্য দিকে নদীর পানি বৃদ্ধির ভয়। এলাকায় শ্রমিক সংকটের মধ্যে দিয়ে কৃষকরা কোন রকম ধান কেটে রাস্তার ধারে মাড়াই করছে।

বেলনা গ্রামের জহিরুল জানান, শিবনীর পারি শুকিয়ে যাওয়া জমিগুলোতে আমরা প্রতি বছর ন্যায় এবারও শত শত কৃষক বোরো ধান চাষ করি। শিবনদীর পানি বাড়তে শুরু করেছে। হু হু করে পানি বাড়তে শুরু করেছে। বন্যার ভয়ে আমরা আধা-পাকা ধানের শীষ কেটে নিচ্ছি।

তানোর উপজেলা কৃষি অফিসার শামিমুল ইসলাম জানান, গত কয়েক দিনের বৃষ্টিতে শিবনদীর পারি বৃদ্ধি হতে শুরু করছে। কৃষকরা ভয়ে আধা-পাকা বোরো ধান কাটতে শুরু করেছে। শিবনদীর বিলকুমারীর বিলের বোরো ধান ভাল হয়েছে।

স/অ

আরো পড়ুন …

তানোরে সিরিয়াল ধর্ষক হাসান গ্রেপ্তার