সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
রাজশাহীর খবর

তানোরে সিরিয়াল ধর্ষক হাসান গ্রেপ্তার

নিউজ ডেস্ক৬ মে ২০২০২ মিনিট পড়া
তানোরে সিরিয়াল ধর্ষক হাসান গ্রেপ্তার

তানোর প্রতিনিধি:

গত প্রায় ৮মাস আগে একই গ্রামের জৈনক এক ব্যাক্তির স্ত্রীকে একা পেয়ে ধর্ষণ করার সময় এই ধর্ষকের গোপনাঙ্গে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছিলেন ওই গৃহবধূ। কিন্তু তারপরেও সেই ধর্ষক বেঁচে যায়। সেই ধর্ষকের কারণে এই গ্রামের আরো ২জন গৃহবধু তাদের স্বামীর সংসার করা হয়নি।

সেই সিরিয়াল ধর্ষক এবার আরেক গৃহবধূকে ধর্ষণ করেছে। তবে এবার আর রক্ষা হয়নি। পুলিশের হাতে গ্রেপ্তার হতে হয়েছে তাকে। আর সেই ধর্ষক হলো, রাজশাহীর তানোরে নড়িয়াল গ্রামের বাসিন্দা হাসান আলী (২৮)। ঘটনাটি ঘটেছে তানোর উপজেলার নড়িয়াল গ্রামেই।

এনিয়ে ভিক্টিম ওই গৃহবধু আজ বুধবার বাদী হয়ে হাসানকে আসামী করে তানোর থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। গ্রেপ্তারের পর দুপুরেই হাসান আলীকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। অপর দিকে ডাক্তারী পরীক্ষার জন্য (ভিক্টিম) ওই গৃহবধুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, গত ২ মাস থেকে ওই গৃহবধুর স্বামী সিরাজগঞ্জ এলাকার একটি ইট ভাটায় কর্মরত রয়েছেন। এ সুযোগে তানোর উপজেলার নড়িয়াল গ্রামের নুরনবীর পুত্র হাসান আলী (২৮) একই এলাকার জৈনক ব্যাক্তি’র স্ত্রী (২০) এক সন্তানের জননীকে কু-প্রস্তাব দিয়ে আসছিলো। মঙ্গলবার বিকালে প্রচন্ড ঝড় ও বৃষ্টির সময় বাড়িতে ঢুকে একা পেয়ে ওই গৃহবধুর জোরপূর্বক ধর্ষণ করে। এসময় ওই গৃহবধুর চিৎকার দিলেও ঝড় ও বৃষ্টির কারণে কেউ শুনতে পাইনি বা এগিয়ে আসেনি। পরে ধর্ষক পালিয়ে যায়। ঝড় ও বৃষ্টি শেষে ওই গৃহবধু বিষয়টি গ্রামবাসীকে জানায়।

পরে গ্রামবাসী ৯৯৯ ফোন করলে মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সাইফুল ইসলাম সংগীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে হাসান আলীকে আটক করেন।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, এঘটনায় থানায় একটি ধর্ষন মামলা হয়েছে। এর আগেও ধর্ষণের ঘটনায় হাসান আলীর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

স/আর

আরও পড়ুন:

তানোরে গৃহবধুকে ধর্ষণ, ৯৯৯ কল করে গ্রেপ্তার ধর্ষক