সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
পাবনা

তারা বুঝি জানেও না করোনা সম্পর্কে

নিউজ ডেস্ক১৪ মে ২০২০২ মিনিট পড়া
তারা বুঝি জানেও না করোনা সম্পর্কে

নিজস্ব প্রতিবেদকঃ

পাবনা শহরের প্রাণকেন্দ্র আব্দুল হামীদ রোডের চিত্র এটি। আজ বুধবার সকাল ১০ টায় এখানকার মার্কেটগুলোর ঠিক এমন অবস্থায় দেখা যায়। যেন বাজারটি ফিরে পেয়েছে পূর্বের চিরোচেনা রুপটি।

কেবলই ঈদ উপলক্ষে কেনাকাটা করতে ক্রেতাদের আগমন শুরু হয়েছে। বেলা বাড়তে থাকলে ক্রেতা সংখ্যা বৃদ্ধি পেতে পারে। পিপড়ার ন্যায় গিজগিজ করতে থাকা ক্রেতাদের এমন অবস্থা দেখে মনে হয় তারা জানেনই না পৃথিবীতে করোনা নামের কোন কিছুর অস্তিত্ব রয়েছে। সামাজিক দুরত্ব মানা তো দূরে থাক কোন দোকানে ক্রেতাদের দাঁড়ানোর জায়গা পর্যন্ত দেয়া যাচ্ছে না।

বাজারগুলোতে নিয়ম মেনে সীমিত আকারে দোকান খোলার কথা থাকলেও নিয়ম ভেঙ্গে চলছিল বেচাকেনা। আর তাতে বিন্দুমাত্র ভয় নেই ক্রেতা বিক্রেতাদের মাঝে।

ভিড় নেই কোন দোকানে? রাস্তায় দাঁড়িয়ে লুঙ্গী বিক্রেতা থেকে শুরু করে শপিং কমপ্লেক্স সব খানে একই অবস্থা। নিজেরা সচেতন হয়েই বাজার করতে বের হয়েছেন বলে জানান ক্রেতারা। কিন্তু স্বাস্থ্যঝুকির বিষয়টি কতটুকু মানেন তারা?

পাবনা নিউমার্কেটে বাজার করতে আসা ক্রেতা হাসান শাহরিয়ার রাব্বি সিল্কসিটিনিউজকে বলেন, প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে বের হয়েছি। কিন্তু এতো ভিড় জানলে হয়তো বের হতাম না। রাস্তায় হাটাও মুশকিল অনেক। যতই প্রোটেকশন নেই তবুও এমন ভিড় দেখে আতঙ্ক আরও বাড়ছে।

কাপড়ের দোকানের সামনে দাঁড়িয়ে আরেক ক্রেতা নাজনীন নিশি বলেন, সামনে ঈদ তাই কেনাকাটা করতে বের হয়েছি। নিজের জন্য পরিবারের জন্য কিনতে হবে। করোনার জন্য মাস্ক পড়ে বের হয়েছি। যে দোকানগুলো একটু ফাকা সেখানে যাচ্ছি।

করোনা মহামারীর মাঝে এই ঈদ বাজারে দেখা যায়নি প্রশাসনিক কোন তৎপড়তা। বাজার গুলোতে পুলিশ প্রশাসনের গাড়ি থাকলেও অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এমন অবস্থানে রয়েছে। তাছাড়া ট্রাফিক পুলিশ ছাড়া প্রশাসনিক কোন পদক্ষেপও দেখা যায়নি।

 

স/স্ব