সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
পাবনা

চাটমোহরে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ইউপি সদস্য আটক

নিউজ ডেস্ক১০ মে ২০২০১ মিনিট পড়া
চাটমোহরে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ইউপি সদস্য আটক

পাবনার চাটমোহর উপজেলায় অভিযান চালিয়ে বন্দুক ও গুলিসহ এক ইউপি সদস্যকে আটক করেছে র‌্যাব।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার খতবাড়ি গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক সাখাওয়াত হোসেন (৪১) ওই গ্রামের আজাহার প্রামাণিকের ছেলে এবং মূলগ্রাম ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল শনিবার সন্ধ্যায় খতবাড়ি গ্রামে অভিযান চালিয়ে সাখাওয়াত মেম্বারকে আটক করে।

এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটক সাখাওয়াত হোসেন দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত। সেই সঙ্গে অস্ত্র দিয়ে লোকজনদের ভয় দেখিয়ে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিলেন।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র নিজের কাছে রেখে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর কথা স্বীকার করেন ইউপি সদস্য সাখাওয়াত হোসেন।

এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে চাটমোহর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

 

সুত্রঃ যুগান্তর