সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

বগুড়ায় আইসোলেশন ওয়ার্ডে রোগীর মৃত্যু

নিউজ ডেস্ক৮ মে ২০২০১ মিনিট পড়া
বগুড়ায় আইসোলেশন ওয়ার্ডে রোগীর মৃত্যু

জ্বর, শ্বাসকষ্ট, পাতলা পায়খানা উপসর্গ নিয়ে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এক রোগী মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া নয়টায় তিনি আইসোলেশন ওয়ার্ডে মারা যান।

মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিক আমিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মারা যাওয়া ওই ব্যক্তির (৫০) বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলায়। তিনি পেশায় একজন অটোরিকশাচালক।

শফিক আমিন বলেন, জ্বর, শ্বাসকষ্ট ও পাতলা পায়খানা নিয়ে ওই ব‍্যক্তি গতকাল বেলা সাড়ে ১১টার দিকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। তিনি ১০ দিন ধরে জ্বর, শ্বাসকষ্ট ও পাতলা পায়খানায় ভুগছিলেন। তাঁর পরিবারের কেউ ঢাকাফেরত ছিলেন না। তবে অটোরিকশাচালক হওয়ার কারণে করোনাভাইরাসে আক্রান্ত কারও সংস্পর্শে এসে থাকতে পারেন তিনি।

শফিক আমিন জানান, ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হচ্ছে।

প্রথম আলো

আরো পড়ুন …

বগুড়ায় বৌ ছাড়াই পালাল বর