নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর এক এমপি করোনায় আক্রান্ত হয়েছেন। নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট উপজেলা) আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেনন। চিকিৎসক, সাংবাদিক, পুলিশের পরে প্রথম একজন সংসদ সদস্য নতুন করোনাভাইরাসে আক্রান্ত হলেন।
করোনা সংক্রমিত হওয়া ওই এমপি সংসদের চার নম্বর ন্যাম ভবনে থাকেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদে আছেন তিনি।

বিষয়টি সিল্কসিটিনিউজকে নিশ্চিত করেছেন ৪ নম্বার ন্যাম ভবনে থাকা আরেকজন সংসদ সদস্য। তিনি রাজশাহী অঞ্চলের একজন সংরক্ষিত নারী আসনের এমপি আদিবা আঞ্জুম মিতা।
আওয়ামী লীগ নেতা এবং করোনা আক্রান্ত ওই সংসদ সদস্য দশম সংসদের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তিনি গত মঙ্গলবার (২৮ এপ্রিল) নিজ নির্বাচনী এলাকা থেকে ঢাকায় যান।
এরপর ন্যাম ভবনের বাসায় ওঠেন। ৪ নম্বর ন্যাম ভবনে থাকেন সংসদ সদস্য শহীদুজ্জামান।
এলাকা থেকে আসার পর শরীরে জ্বর দেখা দিলে আইইডিসিআর থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার (০১মে) বিকেল ৫টায় আইইডিসিআর থেকে রিপোর্ট পাঠানো হয়। তাকে জানানো হয়েছে তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি রয়েছে।
প্রথম বাংলাদেশের কোনো সংসদ সদস্য করোনায় আক্রান্ত হলেন। এর সঙ্গে ওই সংসদ সদস্যের কথা হয়েছে। তার সামাজিক মর্যাদার কারণে নাম প্রকাশ করা যাচ্ছে না।
তিনি বলেন, এলাকার মানুষ জানতে পারলে আতঙ্কে থাকবে। আমার জন্য দোয়া করবেন।
এ দিকে সংসদ সচিবালয় থেকে ন্যাম ভবনের ওই ভবন লকডাউন করার চিন্তা ভাবনা করা হচ্ছে। সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আজ শুক্রবার স্যারের করোনা পজেটিভ এসেছে। ভবনটি লকডাউন করা হতে পারে।
এ বিষয়ে সংসদের চিফ মেডিকেল অফিসার ডা. আরিফুল হক বলেন, বিষয়টি আমার জানা নেই।
স/আর








