সদ্য প্রকাশিত
সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় ‘বিবি’ ‘দাদি’ সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, ফাঁকা গুলিবর্ষণ লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত
নাটোর

স্বেচ্ছায় নমুনা দিলেন জ্বর নিয়ে গাজীপুর থেকে ফেরা বাগাতিপাড়ার যুবক

নিউজ ডেস্ক২৬ এপ্রিল ২০২০২ মিনিট পড়া
স্বেচ্ছায় নমুনা দিলেন জ্বর নিয়ে গাজীপুর থেকে ফেরা বাগাতিপাড়ার যুবক

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:

দশদিন পূর্বে জ্বর নিয়ে গাজীপুর থেকে নাটোরের বাগাতিপাড়ায় ফেরা ২২ বছরের যুবক শাকিল আহম্মেদ নিজে থেকে স্বাস্থ্যকর্মীদের ডেকে নমুনা দিয়েছেন। করোনা পরীক্ষার জন্য তিনি রোববার এ নমুনা দিয়েছেন। তিনি উপজেলার জামনগর ইউনিয়নের কালিকাপুর বাদলপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

যুবক শাকিল আহম্মেদ জানান, গত ১৭ এপ্রিল তিনি গাজীপুর থেকে বাগাতিপাড়ার বাড়িতে আসেন। গত ১৫ এপ্রিল গাজীপুরেই সামান্য জ্বর হয় তার। ওই জ্বর নিয়েই তিনি বাড়িতে আসেন এবং এরপর থেকে হোম কোয়ারেন্টিনে রয়েছেন। কিন্ত গত তিন দিন ধরে জ্বরের সাথে কাশি, গলা ও মাথা ব্যথাসহ শ্বাসকষ্ট শুরু হয়। এছাড়াও গলায় কিছু একটা আটকে থাকার মতো বোধ করছেন।

ওষুধ হিসেবে নাপা, ফ্যান্ডিল, জি থ্রী-৫০০ খেয়েছেন। তবুও কোন উন্নতি না হওয়ায় করোনা উপসর্গ ভেবে স্বেচ্ছায় নমুনা দেয়ার জন্য রোববার তিনি নিজে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফোন করেন এবং তার সমস্যার কথা বলে নমুনা সংগ্রহের অনুরোধ করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ রতন কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই যুবকের টেলিফোন পেয়ে রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ ফরিদুজ্জামান এর নেতৃত্বে একটি টিম তার নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। তবে রিপোর্ট না পাওয়া পর্যন্ত তার পরিবারের সকল সদস্যসহ তাকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

স/আর