জাতীয়

সারা দেশে করোনায় গেলো আরও ১০ জনের প্রাণ, নতুন আক্রান্ত ৩৯০ জন

নিউজ ডেস্ক২২ এপ্রিল ২০২০১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

সারা দেশে করোনায় প্রাণ গেলো আরও জনের। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯০ জন। এ নিয়ে মারা গেলো ১২০ জন। এছাড়া মোট আক্রান্ত হলেন ৩ হাজার ৭৭২ জন।

বুধবার আইইডিসিআরের সংবাদ সম্মেলন থেকে এ তথ্য জানানো হয়। এসময় জানানো হয়, নতুন ৫জনসহ মোট ৯২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়াও গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনায় প্রাণ গেলো ১০ জনের। আর আক্রান্তের সংখ্যা ৩৯০ জন। গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুইজনের বয়স ২১-৩০ বছর।

ফলে দেশে করোনায় এখন যুবকরাও মারা যাচ্ছেন। কাজেই করোনা বৃদ্ধি যেন না পায় সবাইকে ঘরে থাকার আহ্বান জানানো হয়। জরুরী প্রয়োজনে বাড়ির বাইরে যেতে হলেও প্রয়োজনীয় নিরাপত্তা নিয়ে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়।

 

ট্যাগ: