সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
পাবনা

ঈশ্বরদীতে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ

নিউজ ডেস্ক২২ এপ্রিল ২০২০১ মিনিট পড়া
ঈশ্বরদীতে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ

পাবনার ঈশ্বরদী উপজেলায় পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক উমাইর নূর রায়হান (২২) গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৯টায় ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের নতুন রূপপুর কেন্দ্রীয় গোরস্তানসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা উমাইর নূর রায়হান উপজেলার নতুন রূপপুরের ফজলুল হকের ছেলে।

পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শিমুল জানান, রাত সাড়ে ৯টার দিকে রায়হান পারিবারিক জরুরি কাজে মোটরসাইকেলে পাকশী পুলিশ ফাঁড়িতে যাচ্ছিলেন।

তিনি পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিরাজ হাসানকে সঙ্গে নেয়ার জন্য তার বাড়ির সামনে যান। সেখানে মোটরসাইকেল থামিয়ে মিরাজের সঙ্গে ফোনে কথার বলার সময় অপর মোটরসাইকেলে অজ্ঞাত দুর্বৃত্তরা এসে রায়হানের পেছনে কোমরের নিচে গুলি করে পালিয়ে যায়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত এসআই বিকাশ চক্রবর্তী জানান, গুলিবিদ্ধ অবস্থায় রায়হান মোটরসাইকেল চালিয়ে ফাঁড়িতে আসেন। সেখান থেকে পুলিশের গাড়িতে করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে যাওয়া হয়। তার শরীরে একটি গুলির চিহ্ন রয়েছে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, গুলিবিদ্ধ উমাইর নূর রায়হানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুলি করার কারণ অনুসন্ধান ও দুর্বৃত্তদের আটক করার চেষ্টা চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

 

সুত্রঃ যুগান্তর